সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কাশ্মিরে সংঘর্ষে ৩ জনের মৃত্যু

অন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পৃথক দুই স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে ৩ বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আমরা ষড়যন্ত্রে বিশ্বাস করি না

শনিবার (১৬ সেপ্টেম্বর) জম্মুর উড়ি এবং কাশ্মিরের বারামুল্লা জেলায় সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।

কাশ্মির অঞ্চলের পুলিশ জানিয়েছে, ‘আরেক সন্ত্রাসী নিহত হয়েছেন (মোট ৩ জন)। তল্লাশি অভিযান অব্যাহত আছে। পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

আরও পড়ুন : ইউক্রেনের সম্পত্তি বিক্রি করবে রাশিয়া

দেশটির সেনাবাহিনী জানায়, ‘পাকিস্তানের ভূখণ্ড থেকে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন নিহত তিন সন্ত্রাসী। তবে সতর্ক অবস্থায় থাকা সৈন্যরা সন্ত্রাসীদের গতিবিধি পর্যবেক্ষণ করে থামিয়ে দিতে সক্ষম হয়েছেন।’

ভারতীয় সেনাবাহিনীর চিনার শাখা জানিয়েছে, ‘ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মির পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ অভিযানে বারামুল্লার উরি সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন : উপকূলের কাছাকাছি হারিকেন লি

কাশ্মিরের পুলিশ বলেছে, শনিবার সকালের দিকে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সন্ত্রাসীকে গুলি করে হত্যার পর নিরাপত্তা বাহিনী তৃতীয় সন্ত্রাসীকে নির্মূল করেছে। দুজনের মৃতদেহ সরিয়ে নেওয়া হলেও আশপাশের পাকিস্তানি নিরাপত্তা চৌকি থেকে গুলি চালানোয় তৃতীয় জনের মরদেহ উদ্ধার করা যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা