ছবি : সংগৃহিত
পরিবেশ

একদিনে ২২০০ বার ভূমিকম্প!

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের একটি দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। দেশটির রাজধানী রিকজাভিকের আশপাশে ২৪ ঘণ্টায় প্রায় ২২০০ বার ভূকম্পন রেকর্ড করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দেশটিতে অচিরেই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে পারে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বুধবার (৫ জুলাই) এই তথ্য জানিয়েছে আইসল্যান্ডের আবহাওয়া অফিস।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও) জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৪টার দিকে মাউন্ট ফাগরাডালসফলের নিচে এই ভূমিকম্প শুরু হয়।

মাউন্ট ফাগরাডালসফল মূলত আগ্নেয়গিরি সিস্টেমের উপরে অবস্থিত। আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম অংশে সবচেয়ে বড় ভূমিকম্প অনুভূত হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় গ্যাস দুর্ঘটনায় ১৬ মৃত্যু

দেশটির আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এখন পর্যন্ত কোনও ‘অগ্নুৎপাতের কম্পন’পরিলক্ষিত হয়নি।

প্রসঙ্গত, আইসল্যান্ড হচ্ছে ইউরোপের বৃহত্তম ও সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির অঞ্চল। দুই টেকটোনিক প্লেটের মাঝামাঝি অবস্থানের কারণে আইসল্যান্ডে নিয়মিতই মৃদুমাত্রার ভূমিকম্প হয়ে থাকে। সূত্র: খালিজ টাইমস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা