ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৬ ঘণ্টায় ২১৪৩ বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানে মাত্র ৬ ঘণ্টায় ২১৪৩ যুগলের বিয়ে হয়েছে। এর মাধ্যমে একই দিনে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি সংখ্যক বিয়ের পুরোনো বিশ্ব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হলো।

আরও পড়ুন : বহিরাগতদের বরিশাল ছাড়ার নির্দেশ

গত ২৬ মে রাজস্থানের বারান শহরে এ মহাযজ্ঞের আয়োজন করা হয়। সেখানে হিন্দু ও মুসলিম উভয় ধর্মাবলম্বী যুগলদের বিয়ে দেওয়া হয়।

এটি আয়োজন করে শ্রী মহাবীর গোসালা কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আনুষ্ঠানিকভাবে এ বিশ্বরেকর্ডের স্বীকৃতি দিয়েছে।

এর আগে একসাথে ১ দিনে এত বিয়ের রেকর্ডটি ছিল ইয়েমেনের দখলে। ২০১৩ সালে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে ১২ ঘণ্টার মধ্যে ৯৮৩ যুগলের বিয়ে হয়েছিল।

আরও পড়ুন : নির্বাচন আসলে ষড়যন্ত্রকারীরা এক হয়

বিশ্ব রেকর্ড গড়া এ বিয়েতে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ক্যাবিনেট মন্ত্রী প্রমোদ জৈনর মতো উচ্চপদস্থ ব্যক্তিরা। এ যুগলের সবাইকে বিয়ের আয়োজনকারী সংগঠনের পক্ষ থেকে উপহার হিসেবে স্বর্ণালঙ্কার, একটি রেফ্রিজারেটর, একটি টিভি, বালিশের কভার-চাদর এবং রান্নাঘরের জিনিসপত্র দেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর সাধারণ নারী ও পুরুষ যাদের বিয়ে হতে সমস্যা হচ্ছিল তাদের সহায়তা করা।

আরও পড়ুন : পাটগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার

গণ বিয়ের এ ধারণাটি নতুন বা ইউনিক কোনো বিষয় নয়। গত এক দশকে দক্ষিণ কোরিয়ায় একাধিকবার গণ বিয়ের আয়োজন দেখা গেছে।

খবর : জিও নিউজ

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা