ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে হামলায় ৩৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সামরিক পোস্টে ভয়াবহ হামলায় ৩৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

আরও পড়ুন : মোবাইল ফোন বিস্ফোরণে শিশুর মৃত্যু

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দেশটির পূর্বাঞ্চলে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। শুক্রবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে একটি বিচ্ছিন্ন সামরিক পোস্টে হামলায় ৩৩ জন সেনাসদস্য নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন বলে দেশটির সামরিক নেতৃত্বাধীন সরকার জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বুরকিনা ফাসো জিহাদি বিদ্রোহের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত রয়েছে। বৃহস্পতিবারের ওই হামলা ও প্রাণহানি দেশটিতে সেই সহিংসতারই সর্বশেষ ঘটনা।

রয়টার্স বলছে, বৃহস্পতিবার সকালে বুরকিনা ফাসোর এস্ট অঞ্চলের ওগারউ-এর সামরিক পোস্ট লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়। অবশ্য হামলার শিকার অবরুদ্ধ সৈন্যরা কমপক্ষে ৪০ জন ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে বলে সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে।

আরও পড়ুন : ইরানে ধর্মীয় নেতাকে হত্যা

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশিরভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত। এছাড়া গত এক দশকে আফ্রিকার এই দেশটিতে সহিংসতা অনেক বেড়েছে এবং জোরালো হয়েছে। আর এতে প্রতি বছর হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

রাজধানীর শাহজাহানপুরে জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে...

ভ্রাতৃত্বের মেলবন্ধনে পথ চলার অঙ্গীকার পাকিস্তান ও বাহরাইনের

বাণিজ্য, অর্থনীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী ও নতুন উচ্চতায় নিয়ে য...

সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ২ যাত্রী নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারমুখী একটি যাত্রীবা...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা