ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ত্রাণের আড়ালে অস্ত্র পাঠাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশ ২ টির সাহায্যে এগিয়ে আসে বিশ্বের প্রায় সবগুলো দেশ। জানা গেছে, ঐ সময় ত্রাণের সাথে সিরিয়ায় অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে ইরান।

আরও পড়ুন : হজযাত্রীদের বায়োমেট্রিক শুরু

বুধবার (১২ এপ্রিল) ইরান, সিরিয়া এবং ইসরায়েলের ৯ টি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সূত্র থেকে জানা গেছে, ইরানের মূল লক্ষ্য ছিল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রেসিডেন্ট বাসার আল-আসাদের অবস্থান শক্তিশালী করা।

আরও পড়ুন : তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ

ভূমিকম্প আঘাত হানার পর সিরিয়ার আলেপ্পো, দামাসকাস এবং লাতাকিয়া বিমানবন্দরে ইরানের কয়েকশ ফ্লাইট আসা-যাওয়া করে। এটি টানা ৭ সপ্তাহ অব্যাহত ছিল।

সে সময় ইরান থেকে সিরিয়ায় নিয়ে আসা হয় যোগাযোগের যন্ত্রাংশ, রাডারের ব্যাটারি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার খুচরা যন্ত্রাংশ।

আরও পড়ুন : ইকুয়েডরে অস্ত্রধারীদের হামলায় নিহত ৯

এদিকে জাতিসংঘের ইরান মিশন বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে। সিরিয়া সরকারকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তারাও কোনো জবাব দেয়নি।

নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানান, ইরান সূক্ষ পরিকল্পনার মাধ্যমে ত্রাণের আড়ালে সিরিয়ায় অস্ত্র এনেছে। এ কাজে অংশ নিয়েছে সিরিয়ার কোয়াড ফোর্সের ১৮ হাজার সদস্য। এতে নেতৃত্ব দিয়েছেন এই ফোর্সের কমান্ডার হাসান মেহদুল।

আরও পড়ুন : মিয়ানমারে হামলায় নিহত বেড়ে ১০০

এছাড়া অস্ত্রের চালানের স্থল পরিবহনে নেতৃত্ব দিয়েছেন কোয়াড ফোর্সের ট্রান্সপোর্ট ইউনিট ১৯০-এর কমান্ডার বাহানেম সাহারিরি। তাদের কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সিরিয়ায় নতুন মজুদ করা অস্ত্রগুলো ধ্বংসের চেষ্টা চালানো শুরু করে ইসরায়েল। অস্ত্রের নতুন চালান যেন আসতে না পারে, সেজন্য সিরিয়ার বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব।

খবর : রয়টার্স

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা