সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। প্রাথমিকভাবে ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ৪৮৬ মৃত্যু

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী আঙ্কারাসহ তুরস্কের সব অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

আরও পড়ুন: ঢাকায় আসছেন বেলজিয়ামের রানি

ইউএসজিএস জানিয়েছে, তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশের নূরদাগি শহরের পূর্বাঞ্চল থেকে আঘাত হানা এই ভূ-কম্পনটির গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।

গাজিয়ান্তেপ গভর্নর দাভুত গুল বলেছেন, ‘ শহরে ভূমিকম্পটি প্রবলভাবে অনুভূত হয়েছে।’

আরও পড়ুন: মার্চে আসবে আদানির বিদ্যুৎ

জনসাধারণকে বাড়ির বাইরে অপেক্ষা করার এবং শান্ত থাকার পরামর্শও দিয়েছেন তিনি।

মূল ভূ-কম্পনটির ১১ মিনিট পর তুরস্কের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আরেক দফা আঘাত হানে ভূমিকম্প। ৬.৭ মাত্রার শক্তিশালী আফটারশক মূল ভূমিকম্পের কেন্দ্রস্থলের প্রায় ৩২ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানে।

আরও পড়ুন: রেস্টুরেন্টে প্রকাশ্যে গুলি, আহত ৫

বিশ্বের সবচেয়ে ভূমীকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি হলো তুরস্ক। ১৯৯৯ সালে তুরস্কের দুজকে অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই দুর্যোগে দেশটিতে মোট নিহতের সংখ্যা ছিল ১৭ হাজারেরও বেশি।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা