সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল পেরু

আন্তর্জাতিক ডেস্ক: সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আমেরিকার দেশ পেরু। গত মাস থেকে শুরু হওয়া এই আন্দোলনে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন: ইসরায়েলের লাগাম টেনে ধরার আহ্বান

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) হাজার হাজার ক্ষুব্ধ জনতা রাজধানী লিমায় বিক্ষোভ করেছেন। এ সময় তারা প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের পদত্যাগ, সংবিধান পরিবর্তন ও আগাম নির্বাচনের দাবি জানান।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবারের বিক্ষোভে প্রায় সাড়ে তিন হাজার মানুষ অংশ নেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। তবে বেসরকারি হিসাব অনুযায়ী, এ সংখ্যা দ্বিগুণেরও বেশি ও তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিক্ষোভকারী ছিলেন আদিবাসী অধ্যুষিত দক্ষিণাঞ্চলের বাসিন্দা।

আরও পড়ুন: দ্বিতীয় পর্বে লাখো মুসল্লির জুমা আদায়

জানা গেছে, এদিন দেশটির রাজধানী লিমার বিভিন্ন রাস্তায় নামা বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়েন। শহরের একটি ঐতিহাসিক ভবনে আগুন লাগার খবরও পাওয়া যায়। দাঙ্গাকারীদের প্রতিহত করতে মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ।

হাজার হাজার মানুষ পতাকা ও ব্যানার নিয়ে দক্ষিণাঞ্চলীয় শহর আয়াকুচো ও হুলিয়াকায় রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য সরকার ও পুলিশের ওপর চড়াও হয়। অস্থিরতা এরই মধ্যে রাজধানীর বাইরে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: কঙ্গোতে নৌকা ডুবে ১৪৫ প্রাণহানি!

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর ভিডিওতে দেখা যায়, দক্ষিণাঞ্চলীয় আরেকিপায় বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করছেন কয়েকশ বিক্ষোভকারী। আর তাদের লক্ষ করে কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ। একপর্যায়ে কর্তৃপক্ষ পরে আরেকিপা ও কুস্কো বিমানবন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

সরকারি হিসাব অনুযায়ী, সাম্প্রতিক দাঙ্গায় এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। পরিবহন কর্মকর্তারা বলছেন, দেশটির ২৫টি অঞ্চলের ১৮টিতেই বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে রাখেন।

আরও পড়ুন: আগুনে পুড়ে প্রাণ গেল ২ শিশুর

জানা গেছে, পুলিশ রাজধানী লিমার সব প্রবেশপথের ওপর নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন দলের নেতারা বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বামপন্থি নেতা পেদ্রো ক্যাস্তিলোকে অভিসংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দেশটিতে চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে না পাখি শিকার!

৬০ বছর বয়সি দিনা পেরুর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। তবে ক্যাস্তিলোকে ক্ষমতাচ্যুত ও গ্রেফতারের পর দায়িত্ব নেওয়া এ নেতৃকে প্রথম থেকেই পদত্যাগের আহ্বান জানিয়ে আসছিলেন বিক্ষোভকারীরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সংশয় থাকবে : নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ায় নিজের পৈতৃক বাড়িতে লাগা আগুনের তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা