আন্তর্জাতিক

ইরাকে বিস্ফোরণে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলে সুলাইমানিয়া শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এ দুঘর্টনায় আহত হয় আরও ১৩ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি

শুক্রবার দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ১০টি দল কাজ করেছে এবং ১৭ ঘণ্টার উদ্ধার অভিযান চালানো হয়েছে। খবর রয়টার্স।

সুরক্ষা বিভাগ আরও জানায়, বিস্ফোরণের পর ওই আবাসিক এলাকায় আগুন লেগে যায়। আগুনে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ও অন্তত পাঁচটি গাড়ি ভস্মীভূত হয়। টানা ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: পাকিস্তানে মিনিবাস খাদে, নিহত ২০

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার একটি বাড়ির ছাদে বসানো রান্নার গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এইু দুঘর্টনা ঘটে। এত অন্তত তিনটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়াও অন্তত পাঁচটি গাড়ি ধ্বংস হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন সুলাইমানিয়া প্রদেশের গভর্নর হাভাল আবু বাকের।

আরও পড়ুন: বিএনপির অন্তর আক্রমণাত্মক

উল্লেখ্য, অক্টোবরের শেষে ইরাকের রাজধানী বাগদাদে দুর্ঘটনাক্রমে গ্যাস পরিবহনকারী একটি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে নয় জন নিহত এবং ১৩ জন আহত হয়। ২০২১ সালের এপ্রিলে বাগদাদের একটি হাসপাতালে ভুলভাবে সংরক্ষণ করা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগার ঘটনায় ৮০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল। সূত্র : আরব নিউজ

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা