আন্তর্জাতিক

ফের ভূমিকম্পে কাঁপল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: এবার ভারতের পাঞ্জাবে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক এক। খবর এনডিটিভির।

আরও পড়ুন: ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৬

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূমি থেকে ১২০ কিলোমিটার গভীরে। পশ্চিম ও উত্তর-পশ্চিম অমৃতসরে বেশি কম্পন অনুভূত হয়। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে কয়েক দিনের ব্যবধানে পরপর দুই বার কেঁপে উঠেছিল রাজধানী দিল্লি। গত মঙ্গলবার গভীর রাতে দিল্লিতে ভূমিকম্প হয়, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ছয় দশমিক এক। এরপর শনিবার রাজধানীতে আবার ভূমিকম্প হয়। সেই কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক চার। উভয় ক্ষেত্রেই উৎসস্থল ছিল নেপাল।

আরও পড়ুন: শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে জাপান

শনিবার রাত ৮টা নাগাদ দিল্লির ভূমিকম্প প্রায় ৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল। যার জেরে ভয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হন অনেকে। দিল্লি লাগোয়া নয়ডা, গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছিল।

তার আগে মঙ্গলবার রাত ২টা নাগাদ দিল্লির ভূমিকম্প ছিল আরও জোরালো। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল সেই কম্পনের কেন্দ্র। তাতে ৮ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা