সৌদিতে নিজেকে উড়িয়ে দিলেন যুবক
আন্তর্জাতিক

সৌদিতে নিজেকে উড়িয়ে দিলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক: সৌদিতে বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতারের সময় ওই ব্যক্তি বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন: আমরা ব্যয় সংকোচন করছি

এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। গত বুধবার সৌদি আরবের জেদ্দায় এ ঘটনা ঘটে। খবর সৌদি প্রেস এজেন্সির।

২০১৫ সালে সৌদি আরবের আভা শহরে এক শক্তিশালী বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ও চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছিলেন।

আরও পড়ুন: সালমান রুশদির পাশে থাকার ঘোষণা

এ হামলার সঙ্গে আব্দুল্লাহ বিন জায়েদ আল শেহরি নামে সৌদি ওই নাগরিক জড়িত বলে সন্দেহ করছিল পুলিশ।

গ্রেফতারের সময় আল শেহরি বুধবার রাতে জেদ্দার আল সামের এলাকায় বিস্ফোরক বেল্টের সাহায্যে বিস্ফোরণ ঘটান, এতে তার মৃত্যু হয় এবং নিরাপত্তা বাহিনীর তিন সদস্য ও এক পাকিস্তানি নাগরিক আহত হন।

আরও পড়ুন: সৌদিতে চাকরি বদলানোর সুযোগ

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম বা পরিচয় বিস্তারিত জানানো হয়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা