প্রধানমন্ত্রীকে পাক পররাষ্ট্রমন্ত্রীর শুভকামনা
আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীকে পাক পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

সান নিউজ ডেস্ক : শনিবার দুপুরের দিকে করা একটি টুইটে শেখ হাসিনাকে শুভকামনা পাকিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো।

আরও পড়ুন: আমার পরিবহন আমি দেখছি

শুক্রবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে সাক্ষাৎ হয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়ালের। মূলত ওই সাক্ষাৎ নিয়ে টুইটটি করেন তিনি।

টুইটে বিলাওয়াল লিখেছেন, শুক্রবার কম্বোডিয়ায় এআরএফ-এর সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাক্ষাৎ পেয়ে আমি আনন্দিত। আমি তাকে (মোমেন) বাংলাদেশের ভাই ও বোনদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে পাকিস্তানের প্রতিশ্রুতির কথা জানিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমার শুভকামনা জানিয়েছি।

এর আগে, গত বুধবার আসিয়ানের ২৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে কম্বোডিয়া যাওয়ার পথে বাংলাদেশে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন বিলাওয়াল ভুট্টো। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে প্রায় ৪০ মি‌নিট অবস্থান ক‌রেন তিনি।

আরও পড়ুন: সরকারের কোনো দরদ নেই

বিমানবন্দরে বিলাওয়ালকে স্বাগত জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তারা একে অপর‌কে বই উপহার দেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃ...

পর্যটন কার্নিভাল স্থানে গাছ কাটার খবর অপপ্রচার

সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস...

১৪টি প্রদেশ করার গুঞ্জনে তোলপাড় পাকিস্তানে!

পাকিস্তানের বিদ্যমান প্রশাসনিক কাঠামোতে ঐতিহাসিক পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যা মামলা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা