চীনকে উপেক্ষা করে তাইওয়ানে পেলোসি
আন্তর্জাতিক

চীনকে উপেক্ষা করে তাইওয়ানে পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক : চীনের কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ানের রাজধানী তাইপেতে পৌঁছেছেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি।

আরও পড়ুন : ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণের নির্দেশ

মঙ্গলবার (২ আগস্ট) রাতে পেলোসি তাইপেতে অবতরণ করেন। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ সঙ্কট সৃষ্টি করতে পারে এই সফর।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের বহর তার নিরপত্তার অজুহাতে দক্ষিণ চীন সাগরের দ্বীপরাষ্ট্রে ঢুকে পড়েছে!

মঙ্গলবার রাতে পেলোসিসহ আমেরিকার কংগ্রেসের প্রতিনিধিদলের সদস্যেরা মালয়েশিয়া থেকে তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের উদ্দেশে রওনা দেন। তাদের নিরাপত্তা দিতে জাপানের বিমানঘাঁটি থেকে ওড়ে আমেরিকার বিমানবাহিনীর ১৩টি ফাইটার জেটের একটি স্কোয়াড্রন।

আরও পড়ুন : অস্ত্রে নয় স্বাস্থ্যে বিনিয়োগ করুন

পেন্টাগন সূত্রে জানা গেছে, সম্ভাব্য চীনা হামলা থেকে হাউস স্পিকারকে রক্ষা করার জন্যই এই পদক্ষেপ।

চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র হুয়া চুনইয়ং মঙ্গলবারও পেলোসির সফর নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ওয়াশিংটনকে । তিনি বলেন, ‘এর বড় মূল্য দিতে হবে।’

প্রসঙ্গত, ১৯৯৭ সালের পরে এই প্রথম মার্কিন কোনো শীর্ষস্থানীয় রাজনীতিক তাইওয়ান সফরে যাচ্ছেন। আর তা নিয়েই আপত্তি তুলেছে শি জিনপিং সরকার।

আরও পড়ুন : শীর্ষ করদাতার সম্মাননা পেল ইসলামী ব্যাংক

গত সপ্তাহে চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র ঝাও লিজিয়ন বলেছিলেন, ‘সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য সমস্ত রকম পদক্ষেপ করব আমরা।’ এর পর এক ধাপ এগিয়ে চীনা প্রতিরক্ষা দফতরের মুখপাত্র ট্যান কেফেই তাইওয়ানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন।

পেলোসির তাইওয়ান সফর সম্পর্কে কার্যত হুমকি দিয়ে তিনি বলেন, ‘আমাদের সেনা কিন্তু চুপ করে বসে থাকবে না।’ এই পরিস্থিতিতে চীন হুঁশিয়ারি উপেক্ষা করে পেলোসির তাইওয়ান সফর কূটনৈতিক এবং সামরিক দিক থেকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : টিসিবির পণ্য অনিয়মে কঠোর ব্যবস্থা

শুধু আকাশপথ নয়, আমেরিকার চারটি যুদ্ধজাহাজও পেলোসির সফরের আগে তাইওয়ানের নৌসীমার কাছে পৌঁছে গিয়েছে । এই তালিকায় রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস রোনাল্ড রেগন।

সেই সঙ্গে ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার ইউএসএস অ্যান্টিয়েটাম, ডেস্ট্রয়ার গোত্রের রণতরী ইউএসএস হিগিন্‌স এবং দ্রুত সেনা অবতরণের উপযোগী রণতরী ইউএসএস ত্রিপোলিও দক্ষিণ চীন সাগরের উদ্দেশে রওনা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা