বাণিজ্য

টিসিবির পণ্য অনিয়মে কঠোর ব্যবস্থা

সান নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রিতে কোনো ধরনের অনিয়ম ও কারসাজি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : আয়মান আল-জাওয়াহিরি নিহত

মঙ্গলবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকিমূল্যে এক কোটি পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হবে।

আরও পড়ুন : বিশ্বে আরও ১২৫৯ জনের প্রাণহানি

কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে।

সবশেষ টিসিবির সেই পণ্য বিক্রির কার্যক্রম আবারো শুরু হলো। পুরো আগস্ট মাস জুড়ে দেশব্যাপি চলবে এই কার্যক্রম।

আরও পড়ুন : সিরিজ নির্ধারণী ম্যাচে নামছে টাইগাররা

এর আগে মে মাসে পণ্য বিক্রির ঘোষণা দিয়ে তা স্থগিত করেছিল টিসিবি। ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শেষ না হওয়ায় তখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানায় সংস্থাটি।

টিসিবি থেকে প্রতি লিটার সয়াবিন তেল কেনা যাবে ১১০ টাকায়। আর প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকায় মিলবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা