ইউএস-বাংলার অফারের মেয়াদ পুনরায় বৃদ্ধি
বাণিজ্য
“টিকেট কিনলেই হোটেল ফ্রি”

ইউএস-বাংলার অফারের মেয়াদ পুনরায় বৃদ্ধি

সান নিউজ ডেস্ক : দেশীয় পর্যটকদের মাত্রাতিরিক্ত চাহিদার কারনে সমুদ্রবেষ্টিত কক্সবাজার ও দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের রাজধানী মালেতে দু’টি রিটার্ন টিকেট ক্রয় করলেই দুই রাতের জন্য হোটেল ফ্রি অফারটির মেয়াদ পুনরায় বৃদ্ধি করেছে ইউএস-বাংলা। দেশীয় পর্যটকদের ভ্রমণকে আকর্ষণীয করার লক্ষ্যে “টিকেট কিনলেই হোটেল ফ্রি” অফারটি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আরও পড়ুন : গণতন্ত্র থাকলে দেশের উন্নতি হয়

“টিকেট কিনলেই হোটেল ফ্রি” অফারটি সংগ্রহের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ অফারটি ইউএস-বাংলার নিজস্ব যেকোনো সেলস্ কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ অফারে ভ্রমণ করা যাবে।

অফারটি দুইজন পর্যটক এর জন্য প্রযোজ্য হবে। প্রাপ্ত বয়স্ক পর্যটক এর সাথে পাঁচ বছরের নিচের সন্তানের জন্যও অফারটি গ্রহণযোগ্য হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত হোটেলের জন্য অফারটি প্রযোজ্য হবে। এছাড়া হোটেলের সাথে বুফে ব্রেকফাস্ট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফারও ফ্রি।

সমুদ্রকেন্দ্রিক পর্যটনকে আকৃষ্ট করতে বাংলাদেশী পর্যটকদের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা। সেই সঙ্গে পৃথিবীর অন্যতম সৌন্দর্যের লীলাভূমি, সাদা বালি, নীল সমুদ্রের জলরাশি আর নীল আকাশ যেন মিলেমিশে একাকার হয়ে যাওয়া মালদ্বীপকে উপভোগ করার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স ‘টিকেট কিনলেই হোটেল ফ্রি’ অফার দিয়েছে। যা দেশীয় পর্যটকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

আরও পড়ুন : বাংলাদেশে মুদ্রাস্ফীতি ৭.৫৬ শতাংশ

অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ইউএস-বাংলার সকল সেলস কাউন্টারে অথবা ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা