ইমরান খান
আন্তর্জাতিক

নিষিদ্ধ হতে পারেন ইমরান খান

সান নিউজ ডেস্ক: এবার অবৈধ তহবিল গ্রহণের অভিযোগ এনেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে দেশটির নির্বাচন কমিশন। দেশটির আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের জন্য এটি খুবই গুরুতর অভিযোগ।

আরও পড়ুন: ভোলায় সংঘর্ষ ঘটিয়েছে বিএনপি

পাকিস্তানের আইনে দেশটির কোনো রাজনৈতিক দলের জন্য বিদেশি তহবিল নেওয়া পুরোপুরি নিষিদ্ধ। যদি কোনো দলের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে এবং তার সত্যতা প্রমাণিত হয়, সেক্ষেত্রে সেই দল ও দলের শীর্ষ নেতাকে রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ করার বিধান রয়েছে।

সেই হিসেবে যদি পাকিস্তানের নির্বাচন কমিশনের অভিযোগের সত্যতা পাওয়া যায়, সেক্ষেত্রে ইমরান ও তার দল পিটিআইয়ের জন্য রাজনীতির দুয়ার বন্ধ হয়ে যেতে পারে।

ইলেকশন কমিশনের অভিযোগে বলা হয়, কমিশনের তিন সদস্যর একটি বিশেষ ট্রাইব্যুনাল সম্প্রতি জানতে পেরেছে যে— অতীতে বিভিন্ন সময়ে পিটিআই ৩৪ জন বিদেশি ব্যক্তি বা কোম্পানি থেকে তহবিল নিয়েছে। এবং দেশেটির বিভিন্ন ব্যাংকে অন্তত ১৩টি হিসাবে জমা রয়েছে সেই অর্থ। এসব হিসাব চালু রাখতে ব্যাংকগুলোকে যে হলফনামা সরবরাহ করা হয়েছে দলের তরফ থেকে, সেটিও ভুয়া।

পিটিআইয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরবর্তীতে বহিষ্কার হওয়া সদস্য আকবর এস. বাবর কমিশন বরাবর এ অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের তদন্ত করতে গিয়েই এসব তথ্য জানতে পারে ইসি ট্রাইব্যুনাল।

কমিশনের লিখিত অভিযোগে এসব ব্যাংক হিসাব সম্পর্কে দলের ব্যাখ্যা চাওয়া হয়। পাশাপাশি কেন এসব তহবিল জব্দ হবে না, সে প্রশ্নও করা হয়।

আরও পড়ুন: টিসিবির পণ্য অনিয়মে কঠোর ব্যবস্থা

বার্তাসংস্থা রয়টার্স এ বিষয়ে ইমরান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু তাকে টেলিফোন বা অন্য কোনো যোগাযোগমাধ্যমে পাওয়া যায়নি। তবে মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ অস্বীকার করেছেন পিটিআইয়ের দলটির জ্যেষ্ঠ নেতা ও পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি।

পাশপাশি, এ বিষয়ে পিটিআই আইনানুগ পথে চলবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: টিসিবির পণ্য অনিয়মে কঠোর ব্যবস্থা

ফাওয়াদ চৌধুরি বলেন, ‘আমাদের দল কোনো অনৈতিক বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয়। ইলেকশন কমিশন যে অভিযোগটি উত্থাপন করা হয়েছে, তা ভিত্তিহীন এবং আদালতে এটিকে চ্যালেঞ্জ করব।’

এদিকে, ইসি লিখিত অভিযোগ দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন আকবর এস. বাবর। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সব অন্যায় জনগণের সামনে আসবে। সত্য কখনও চাপা থাকে না।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা

টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অধিকাংশ সড়ক পানিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা