তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
জাতীয়

ভোলায় সংঘর্ষ ঘটিয়েছে বিএনপি

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনাটি বিএনপি পরিকল্পিতভাবে ঘটিয়েছে।

আরও পড়ুন: ৯৯৯-এ অভিযোগ দেয়ায় মারপিট

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, আগস্ট মাস শুরুর আগেই দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনার অংশ হিসেবে গত পরশুদিন বিএনপি ভোলায় সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। বিএনপি সেখানে যে মিছিল সমাবেশ করবে, সেটি কিন্তু পুলিশকে আগে থেকে জানায়নি। এরপরেও তারা যাতে মিছিল সমাবেশ করতে পারে, পুলিশ সেজন্য সহযোগিতা করেছে। যখন তারা দোকানপাট ভাঙচুর করা শুরু করলো ও পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করলো তখন পুলিশ টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয়েছে। বিএনপি শুধুমাত্র পুলিশের প্রতি ইট পাটকেল নিক্ষেপ করেছে তা নয়, পুলিশের ওপর গুলিও ছুড়েছে। বিএনপির গুলিতে পুলিশের একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

‘বিএনপি তাদের অফিসে একজন পুলিশ সদস্যকে ধরে নিয়ে গিয়ে মারধর করে। বিএনপির যে যুবকটি মারা গেছে, ডাক্তার বলছে তার মৃত্যুর কারণ হচ্ছে হেড ইনজুরি অর্থাৎ ইট পাটকেলের আঘাত। বিষয়টি তদন্তাধীন। এই ইট পাটকেল তো বিএনপি ছুড়েছে। পুলিশ তো ইট পাটকেল ছুড়েনি। তদন্তে বিষয়টি নিশ্চয়ই পরিষ্কার হবে। অর্থাৎ পুরো ঘটনাটি তারা পরিকল্পিতভাবে ঘটিয়েছে। তারা প্রকৃতপক্ষে লাশ তৈরি করতে চায়। আগস্ট মাসে একটি বিশৃঙ্খলা তৈরির যে পরিকল্পনা করেছে, সেটির মধ্যে ঘি দেওয়ার জন্যই তারা লাশ তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘটনাও সেই লক্ষ্যেই ঘটানো হয়েছে।’

আরও পড়ুন: ইন্দোনেশিয়া থেকে কূটনীতিক প্রত্যাহার

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো রাস্তায় নামেনি। আমরা সবাই রাজপথে নামলে কি দাঁড়াবে, সেটি হচ্ছে প্রশ্ন। আমরা এখনো আমাদের নেতা কর্মীদের সেই আহ্বান জানাইনি। তবে আমি নেতা কর্মীদের অনুরোধ জানাই, বিএনপি দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে, সতর্ক দৃষ্টি রাখতে হবে। তারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উস্কানিমূলক ও অশোভন ভাষায় কথা বলেছেন দাবি করে ড. হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতি হচ্ছে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা ও মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা। আবার সময় সময়ে গুজব রটানো। এটি হচ্ছে বিএনপির রাজনীতির মূল প্রতিপাদ্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি অতীতেও হরতাল ডেকেছিল। হরতালে দেশব্যাপী যানজট হয়েছে। হরতাল তারা ডেকে বুঝতে পেরেছে, আসলে তাদের ডাকে কেউ সাড়া দেয় না। হরতাল-অবরোধ করার অপচেষ্টা চালিয়ে যদি মানুষকে অবরুদ্ধ করে রাখতে চায় মানুষ বরং তাদের প্রতিহত করবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী 

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চলতি মাসের মধ্যেই দেশের সব...

আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী: সাবিনা ইয়াসমিন

নতুন গানে সাবিনা ইয়াসমিন। শিরোনাম এখনো চূড়ান্ত না হলেও রেকর্ডিং সম্পন্ন হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা