ভয়াবহ দাবদাহে জার্মানি
আন্তর্জাতিক

ভয়াবহ দাবদাহে জার্মানি

সান নিউজ ডেস্ক : এবার ভয়াবহ দাবদাহের কবলে পড়েছে ইউরোপের দেশ জার্মানি। তীব্র গরমে বিপাকে পড়েছেন কর্মজীবী প্রবাসীরা। মঙ্গলবার (১৯ জুলাই) দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে দাবানলের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

আরও পড়ুন: রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

মঙ্গলবার দেশটির আবহাওয়া অধিদপ্তর ডিডব্লিউডি জানায়, দেশটির নর্দরাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের এমসডেটেন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের সবচেয়ে উষ্ণতম দিন।

তীব্র গরমে গাছের ছায়ায় বিশ্রামের পাশাপাশি ঝরনার ঠান্ডা পানিতে নামতে দেখা যায় পর্যটক ও স্থানীয়দের। গরমে কর্মজীবী স্থানীয়দের পাশাপাশি বিড়ম্বনায় পড়েছেন প্রবাসীরাও।

দাবদাহের কবল থেকে সাধারণ নাগরিকদের রক্ষায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে তীব্র গরমে দাবানলের আশঙ্কায় দেশটির ১৬টি অঙ্গরাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও দমকল বাহিনীকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শও দেয়া হয়।

আরও পড়ুন: কমলাপুরে রনির অবস্থান, কারণ জানতে চান হাইকোর্ট

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জলবায়ু সংকটের কারণেই এ তীব্র তাপপ্রবাহ। তবে বৃহস্পতিবার (২১ জুলাই) থেকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা