আন্তর্জাতিক

লন্ডনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা

সান নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রথমবারের মতো তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। রেকর্ডভাঙা তাপপ্রবাহের মধ্যে ছড়িয়ে পড়েছে আগুন। এ ঘটনায় মঙ্গলবার (১৯ জুলাই) লন্ডনের দমকল কর্তৃপক্ষ রাজধানীতে ‘জরুরি অবস্থা’ জারি করেছে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, লন্ডন ফায়ার ব্রিগেড বলেছে, ৪০০-এর বেশি দমকলকর্মী মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল থেকে শুরু হওয়া অন্তত ৯টি দাবানলের বিরুদ্ধে লড়াই করছে। শহরের বিভিন্ন স্থানে কয়েক ডজন অগ্নিনির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। পূর্ব লন্ডনের গাছপালায় লাগা আগুন নেভাতে অন্তত ৩০টি ইঞ্জিন পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা যায়, বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে গেছে। দমকলকর্মীরা বাসিন্দাদের চাহিদা মিটিয়ে যাচ্ছেন। যে কোনো জরুরি পরিস্থিতিতে বাসিন্দাদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ফায়ার ব্রিগেড।

আরও পড়ুন: পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ

অন্যদিকে, মেয়র সাদিক খান পরিস্থিতিকে জটিল বলে আখ্যা দিয়ে মঙ্গল ও বুধবার পার্ক, ব্যক্তিগত বাগান— এমনকি আঙিনায় বারবিকিউ করা থেকে লোকজনকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

এছাড়া বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইতিহাসে এই প্রথম ৪০ ডিগ্রি তাপমাত্রা দেখল ব্রিটেনবাসী। এর আগে দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৯ সালে ব্রিটেনের কেমব্রিজ শহরে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। অতিরিক্ত তাপপ্রবাহের ফলে সৃষ্ট আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা