আন্তর্জাতিক

পাকিস্তানে বাড়লো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল এখন বিক্রি হচ্ছে ২০৯ দশমিক ৪৬ রুপিতে। ডিজেলের লিটারপ্রতি দাম এখন ২০৪ দশমিক ১৫ রুপি। কেরোসিন বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৮১ দশমিক ৯৪ রুপিতে।

আরও পড়ুন: রুশ বিমান আটকে দিল শ্রীলংকা

এর আগে পেট্রল ও ডিজেলের দাম আরেক দফা বাড়ালো পাকিস্তানের শাহবাজ সরকার। এখন থেকে আরও ৩০ রুপি বাড়ানো দামে বিক্রি হবে জ্বালানি পণ্য। দেশটির অর্থমন্ত্রী মিফতা ইসমাইল বৃহস্পতিবার (২ জুন) নতুন করে দাম বাড়ানোর বিষয়টি ঘোষণা দিয়ে জানিয়েছেন।

মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানা গেছে। এর আগে জ্বালানি তেলের দাম একই দাম বাড়ানো হয়েছিল দেশটিতে।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘৩০ রুপি দাম বাড়ানোর পরও প্রতি লিটার পেট্রলে এখনো ৯ রুপি ভর্তুকি দিচ্ছে সরকার। আমরা জ্বালানি তেল থেকে কোনো ধরনের শুল্ক নিচ্ছি না।’

আরও পড়ুন: টেস্ট অধিনায়ক সাকিব

দেশটির অর্থমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সরকার প্রতিদিনই কথা বলছে। তিনি বলেন, ‘আমরা তাদের সব শর্ত পূরণ করতে পারছি না। তবে কিছু সুনির্দিষ্ট বিষয় আমাদের মেনে নিতে হচ্ছে।’

এদিকে, পেট্রলের দাম বাড়ানোয় শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের প্রতি তীব্র নিন্দা জানান দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআই চেয়ারম্যান বলেন, জাতি এই বদমাশদের হাতে মুদ্রাস্ফীতির আরেকটি বড় মাত্রা ধাক্কা খাবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা