শাহবাজ শরিফকে শুভেচ্ছা জানিয়েছেন ভ্লাদিমির পুতিন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

শাহবাজকে শুভেচ্ছা জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া শাহবাজের শাসনামলে পাকিস্তান-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে বলেও আশা প্রকাশ করেছেন পুতিন।

দেশটির স্থানীয় সময় মঙ্গলবার শাহবাজকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট। পাকিস্তানে অবস্থিত রাশিয়ার দূতাবাস এ খবর নিশ্চিত করেছে। সূত্র: জিও নিউজ।

রুশ দূতাবাসের এক টুইটে বলা হয়েছে, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। আফগান ইস্যু, সন্ত্রাস মোকাবিলা ও পাকিস্তান-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী উদ্যোগ নেবেন বলেও আশাবাদী ভ্লাদিমির পুতিন।

এদিকে এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফকে অভিনন্দন জানান।

অপরদিকে বর্তমান নেতৃত্বের ‘সংবিধান ও আইনের শাসনকে সমুন্নত রাখতে সুবিবেচিত অবস্থানের’ প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে পাক সেনাবাহিনী।

আরও পড়ুন: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

মঙ্গলবার সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি বৈঠক থেকে এ সংক্রান্ত একটি নোটে এ কথা জানানো হয়। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে ব্যাপকভাবে বিরূপ সমালোচনা ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এ নোট দেওয়া হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা