নিউইয়র্কের রেল স্টেশনে গোলাগুলিতে আহত ১৩
আন্তর্জাতিক

নিউইয়র্কের রেল স্টেশনে গোলাগুলিতে আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি পাতাল রেল স্টেশনে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : দেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা হেয় করার শামিল

মঙ্গলবার ( ১২ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে নিউইয়র্কের ব্রুকলিনের পাতাল স্টেশনে গুলির এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যাচ্ছে, মেট্রো ট্রেনের যাত্রীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এ সময় অন্য যাত্রীরা তাদের সহায়তায় এগিয়ে আসেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, ব্রুকলিনের পাতাল রেল স্টেশনে গুলিতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ মৈত্রী চির অম্লান

স্থানীয় কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার স্থান থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সকালের এই গুলির ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এক টুইটে নিউইয়র্ক পুলিশ বিভাগ ব্রুকলিনের ৩৬তম স্ট্রিট এবং ফোর্থ অ্যাভিনিউ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। তবে সেখানে বিস্ফোরক পাওয়া গেলেও সেগুলো সক্রিয় নয় বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন : যানজটের জন্য দায়ী সমন্বয়হীনতা

টুইটে বলা হয়েছে, ব্রুকলিনের ৩৬তম স্ট্রিটের পাতাল রেল স্টেশনে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। কোনও সক্রিয় বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়নি।

টুইটারে পোস্ট করা একজনের ভিডিওতে দেখা যায়, ব্রুকলিনের পাতাল রেল স্টেশনে লোকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। ভিডিও স্টেশনে ধোঁয়া উড়তে দেখা যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা