ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫০ দেশের মানুষকে খাবার দেবে আমিরাত

সান নিউজ ডেস্ক : পবিত্র রমজান মাসে সারা বিশ্বের ৫০টি দেশের ১০০ কোটি দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দেবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

আরও পড়ুন: টিপু হত্যা মামলায় ৫ জন রিমান্ডে

এ লক্ষ্যে শনিবার ( ২ এপ্রিল ) প্রথম রোজার দিন ওয়ান বিলিয়ন মিল নামে একটি প্রকল্প উদ্বোধন করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম এক টুইটবার্তায় বলেন, আমরা আজ ওয়ান বিলিয়ন মিলস ক্যাম্পেইন শুরু করছি। এটি বিশ্বের ৫০টি দেশের ক্ষুধা মোকাবিলায় সবচেয়ে বড় খাদ্য অভিযান। রমজান একটি পবিত্র মাস যেখানে আমরা ৮০০ মিলিয়ন ক্ষুধার্ত মানুষের সঙ্গে সহানুভূতি এবং সংহতি প্রচার করি।

শেখ মোহাম্মদ আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এটাই হবে বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে বড় উদ্যোগ। দুবাইয়ের শাসক বলেন, প্রতিদিন বিশ্বের প্রায় ৮০ কোটি মানুষ না খেয়ে ঘুমাতে যান। এই উদ্যোগের মাধ্যমে আমরা সেই সব মানুষের দুঃখ ভাগাভাগি করে নেব।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার উদ্যোগ নিয়েছে সরকার: আমিনুল হক

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও গ্রামীণ অর্থনীতিক...

সব ‘সেনা’ দেশে সেঞ্চুরির কৃতিত্ব গড়লেন রাহুল!

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে দক্ষিণ আ...

চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশন শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশনের মউশিক শি...

সিরাজদীখানে শ্রমিক দলের কার্যালয়ে আগুন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলা শ্রমিক দলের সাধারণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা