আন্তর্জাতিক

তিনটি সমীক্ষায় এগিয়ে আছে বাইডেন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা ও দেশ জুড়ে চলা বর্ণবিক্ষোভের আঁচ যে আগামী ভোটে পড়ছেই, তার ইঙ্গিত মিলছে এ সপ্তাহে করা দেশের বেশ কয়েকটি জনমত সমীক্ষায়।

নিউ ইয়র্কের সিয়েনা কলেজের করা একটি সমীক্ষা বলছে, এই মুহূর্তে ট্রাম্পের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। ১৭-২২ জুনের মধ্যে ১৩৩৭ জন ভোটারকে নিয়ে করা ওই সমীক্ষায় ট্রাম্পকে ফের হোয়াইট হাউসে দেখতে চেয়ে ভোট দিয়েছেন ৩৬ শতাংশ। আর ডেমোক্র্যাট দলের প্রার্থীকে দেখতে চেয়েছেন ৫০ শতাংশ। অ-শ্বেতাঙ্গেরা ভরসা রাখছেন বাইডেনের উপরেই।

উইসকনসিনের মার্কেট বিশ্ববিদ্যালয়ের করা সমীক্ষাতেও ট্রাম্পের থেকে ৮ শতাংশ বেশি সমর্থন পেয়েছেন বাইডেন। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ওহায়োর কিনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়েও পিছিয়ে পড়েছেন ট্রাম্প।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা