করোনাকালে, সৈকতে, হাজারও, মানুষের, ঢল!,
আন্তর্জাতিক

করোনাতেও সৈকতে হাজারও মানুষের ঢল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মরণঘাতী করোনার কারণে বিশ্ব যখন ঘরবন্দি ঠিক এমন সময়ে স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের বোর্নমাউথ শহরের একটি সমুদ্র সৈকতে হাজারও মানুষের সমাগম হয়েছে।

এর কারণে সেখানে অবৈধ গাড়ি পার্কিং, অসামাজিক আচরণ চোখে পড়ে। তৈরি হয় অচলাবস্থার। বিষয়টিকে ‘বড় অঘটন’ হিসেবেই দেখছে কর্তৃপক্ষ। খরব সিএনএন ও রয়টার্সের।

ইংল্যান্ডে ভাইরাসের বিস্তারের রোধ করতেই মার্চ থেকে কঠোর বিধি-নিষেধ আরোপ করে সরকার। তবে আগামী ৪ জুলাই থেকে বেশ কিছু বিধি-নিষেধ শিথিল করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু শিথিলের প্রায় দিন দশেক আগে মানুষের এমন আচরণ বেশ চিন্তায় ফেলে দিয়েছে দেশটির নীতিনির্ধারকদের।

এদিকে, সৈকত এলাকা থেকে বৃহস্পতিবার সকালের দিকে ৪০ টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়। এরপরই এমন দৃশ্য দেখে হতবাক বিসিপি পরিষদের প্রধান ভিক্কি স্লেইড। তিনি বলেন, এতো মানুষের দায়িত্বহীন কর্মকাণ্ড বেদনাদায়ক। প্রত্যেককে নিরাপদ রাখার চেষ্টা করতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

বিসিপির এই কর্মকর্তা বলেন, সৈকতের এই ঘটনাকে বড় অঘটন হিসেবে ঘোষণা দেয়া ছাড়া আমাদের হাতে এখন আর কোনও পথ খোলা নেই। আমরা জরুরি মোকাবিলা তৎপরতা শুরু করছি। তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে দুই মিটার সামাজিক দূরত্ব মেনে চলার সরকারি নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করা হচ্ছে।

ইংল্যান্ডে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭ হাজার ৯৮০ জন এবং মারা গেছেন অন্তত ৪৩ হাজার ২৩০ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

সিরাজদীখানে ৬ বছরের শিশুকে হত্যা, বাবা গুরুতর জখম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে তওবা (৬) নামে এক শিশুকে হ...

সিনেমায় নিতে কাউকে অনুরোধ করেননি বাবা: সারা আলী খান

বলিউডে স্বজনপ্রীতি বা নেপোটিজম বিতর্ক দীর্ঘদিনের। বিশেষ করে তারকা পরিবারের সন...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা