যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
আন্তর্জাতিক

রুশ আগ্রাসন সবার জন্য হুমকি

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আমাদের সবার জন্য হুমকি। তার দাবি, ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর আগ্রাসন ইউরোপের গণতন্ত্র ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং যখন গণতন্ত্র কোনো জায়গায় হুমকির মুখে পড়ে, তখন তা আমাদের সবাইকে হুমকির মধ্যে ফেলে দেয়।

আরও পড়ুন: ওই সময় পশ্চিমারা চুপ ছিল, তাই এই যুদ্ধ

পোল্যান্ড ও রোমানিয়া থেকে রাষ্ট্রীয় সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফেরার পর স্থানীয় সময় শনিবার (১২ মার্চ) ডেমোক্র্যাটদের এ কথা বলেন তিনি। রোববার (১৩ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিতে চাপের মুখে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তবে ওয়াশিংটন জোর দিয়ে বলছে যে, যুক্তরাষ্ট্র একমন কোনো পদক্ষেপ নেবে না যা রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। আর এ কারণেই ইউক্রেনের ওপর ‘নো-ফ্লাই জোন’ আরোপে রাজি নয় বাইডেন প্রশাসন।

অবশ্য ইউক্রেনে চলমান যুদ্ধ ও সংকট মোকাবিলায় চ্যালেঞ্জের মুখে পড়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জো বাইডেন বিদেশে সরাসরি কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার বিরুদ্ধে সাধারণ মার্কিনিদের বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন।

তবে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে, মার্কিন জনসাধারণ ক্রমবর্ধমানভাবে ইউক্রেনের দিকে মনোযোগ দিচ্ছে এবং দেশটির ৪৫ শতাংশ মানুষ ইউক্রেনের ওপর ‘নো-ফ্লাই জোন’ আরোপের বিষয়টি সমর্থন করে।

আরও পড়ুন: সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা হারাচ্ছে রাশিয়া

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, রাশিয়ার সীমান্তে ১২ হাজার মার্কিন সেনা পাঠানো হয়েছে। বাইডেন জোর দিয়ে বলেছেন যে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যে যুদ্ধ করেছেন তাতে তিনি বিজয়ী হবেন না।

হাউস ডেমোক্র্যাটিক ককাসের সদস্যদের শুক্রবার (১১ মার্চ) উদ্দেশে তিনি বলেন, আমরা ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করব।

বাইডেন আরও বলেন, ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষ হলে সেটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। যা প্রতিরোধে সবাইকে চেষ্টা করতে হবে।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা