জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

বসছেন পুতিন-বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সঙ্কট নিয়ে আলোচনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

হোয়াইট হাউসের বরাতে এ প্রতিবেদনে বলা হয়, রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে আগ্রাসন না চালালেই কেবল ফ্রান্সের প্রস্তাবিত এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে নাজুক নিরাপত্তা সঙ্কটের একটি সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে প্রস্তাব আসতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং পুতিনের মধ্যে দুটি টেলিফোন কলে মোট প্রায় তিন ঘণ্টা কথা হওয়ার পর ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর বৈঠকের প্রস্তাবটি ঘোষণা করে।

এদিকে স্থানীয় সময় সোমবার সকালে বাইডেনের সঙ্গে ১৫ মিনিট ধরে কথা বলার পর ম্যাক্রোঁ মস্কোর দ্বিতীয়বারের মতো পুতিনের সঙ্গে কথা বলেছেন।

আরও পড়ুন: বিশ্বে করোনায় আরও ৫ হাজার মৃত্যু

ম্যাক্রোঁর দপ্তর জানায়, সম্ভাব্য এ শীর্ষ বৈঠকের বিস্তারিত আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৈঠকে আলোচিত হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা