আন্তর্জাতিক

কাতারের লাল তালিকায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ ব্যতিক্রমী লাল তালিকায় বাংলাদেশসহ ৯টি দেশকে অন্তর্ভুক্ত করেছে। এর ফলে দেশটিতে আসা-যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশি যাত্রীদের কড়াকড়ির মুখোমুখি হতে হবে।

কাতারে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, দেশটির মিনিস্ট্রি অব পাবলিক হেলথ তাদের ওয়েবসাইটে 'কোভিড-১৯-এক্সসেপশনাল রেড লিস্ট কান্ট্রিজ' তালিকায় বাংলাদেশের নাম রেখেছে।

ঢাকায় সিভিল এভিয়েশনের একজন কর্মকর্তা বলেছেন, এ তালিকার কারণে বাংলাদেশ থেকে আসা যাওয়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটি করা হয় কোভিড সংক্রান্ত প্রটোকল ঠিক মতো অনুসরণ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য।

কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, এ তালিকায় বাংলাদেশেসহ মোট ৯টি দেশের নাম আছে। বাকী দেশগুলো হচ্ছে মিসর, ভারত, নেপাল, পাকিস্তান, বোতসোয়ানা, লেসুথু, নামিবিয়া ও জিম্বাবুয়ে।

এসব দেশের যাত্রীদের ক্ষেত্রে নতুন ভ্রমণ-বিধি কার্যকর করবে কাতার। শনিবার থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশটিতে বিপুল পরিমাণ বাংলাদেশি শ্রমিক কাজ করে। বিশ্বের নানা দেশের অবস্থা পর্যালোচনা করে সেসব দেশে কোভিড-১৯ এর ঝুঁকি কতটা তার ভিত্তিতে লাল ও সবুজ নামে দুইটি তালিকা ছিলো কাতারের। এখন তার বাইরে একটি 'ব্যতিক্রমী লাল তালিকা' করলো দেশটি। সূত্র: বিবিসি বাংলা।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা