আন্তর্জাতিক

কেনিয়ায় নদীতে বাস পড়ে নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার কিটুই কাউন্টিতে একটি বাস সেতু থেকে নদীতে পড়ে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিটুইয়ের গভর্নর চ্যারিটি এনগিলু বলেন, বাস সেতু থেকে নদীতে পড়ে ডুবে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪ শিশুসহ ১২ জনকে উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।

তবে বাসে কতজন যাত্রী ছিলেন তা এখনো স্পষ্ট নয়। কেনিয়া রেড ক্রস এবং আইন প্রয়োগকারী সংস্থা একসঙ্গে উদ্ধারের অভিযান চালিয়েছে।

এ ঘটনায় দেশটির উপরাষ্ট্রপতি উইলিয়াম রুটো সমবেদনা জানিয়েছেন।

স্থানীয় গভর্নর চ্যারিটি এনগিলু এক টুইটে এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, বাসটি ডুবে যাওয়ার পর সেখান থেকে ১৭ জনকে জীবিত উদ্ধার করা গেছে। কেনিয়া রেড ক্রস ও নিরাপত্তা সংস্থাগুলো সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে পূর্ব আফ্রিকার এ দেশটির বিভিন্ন অংশে অস্বাভাবিক ভারি বৃষ্টিপাত হয়। তাতে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্যায় তলিয়ে যাওয়া সেতু পার হওয়ার চেষ্টা করছিল একটি বাস। মাঝ বরাবর যাওয়ার পর প্রচণ্ড স্রোতের ধাক্কায় বাসটি নদীতে ডুবে যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা