আন্তর্জাতিক

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে টানা তিনদিনের ভারি বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। আর ৩০ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

নেপাল পুলিশের মুখপাত্র বসন্ত কুমারের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বুধবার জানায়, প্রাকৃতিক এই বিপর্যয়ে দুই ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাহাড়ি এই দেশটিতে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় রাজধানী কাঠমান্ডু থেকে ৩৫০ কিলোমিটার পশ্চিমের সেতি গ্রামে দুই দিন ধরে ৬০ জন মানুষ আটকে আছেন বলেও জানান তিনি।

পুলিশ মুখপাত্র বসন্ত কুমার বলেন, বাজে আবহাওয়া এবং টানা বৃষ্টির কারণে উদ্ধারকর্মীরা গতকাল গ্রামটিতে যেতে পারেনি। আজ তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

নেপালের টেলিভিশনের খবরে পানির তোড়ে ফসল তলিয়ে কিংবা ভেসে যেতে দেখা গেছে। নদীর পানি বেড়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ভাসিয়ে নিয়ে গেছে।

বর্ষা মৌসুমে নেপালে এমন আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা যায়। দেশটিতে সাধারণত জুনের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বর পর্যন্ত এমন আবহাওয়া থাকে। এবার অক্টোবরেও তেমন আবহাওয়া দেখা দিয়েছে।

আগামী কয়েক দিন আরও বৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে নেপালের আবহাওয়া বিভাগ।

‘ডিপার্টমেন্ট অব হাইড্রোলজি অ্যান্ড মেটেওরোলজি’ আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, কিছু কিছু স্থানে ভারি বৃষ্টি এবং পূর্বের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা