আন্তর্জাতিক

আকাশ থেকে ছাদ ভেঙে পড়লো উল্কাপিণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: আচমকা ঘুম ভেঙে দেখলেন বিছানায় একখণ্ড পাথর। তা-ও ঘরের ছাদ ভেঙে পড়েছে। কানাডীয় ওই নারী অল্পের জন্য বেঁচে গেছেন। তবে চোখে–মুখে ছড়িয়ে পড়ে কঙ্কর, আবর্জনা এবং আতঙ্ক। গেলো সপ্তাহের ঘটনা।

সঙ্গে সঙ্গে পুলিশ ডাকেন। প্রথমে ভাবা হয়, নিশ্চয় কাছের নির্মাণাধীন ভবন থেকে মুঠো আকারের পাথরটি বিছানা পর্যন্ত পৌঁছেছে। তবে নির্মাণ শ্রমিকেরা বলছেন, ঠিক ওই সময়ে ভবন ভাঙার জন্য কোনো বিস্ফোরণ ঘটানো হয়নি। বরং আকাশে বিস্ফোরণ দেখেছেন তাঁরা। এরপর সবাই বুঝতে পারেন পাথরটি আসলে উল্কাপিণ্ড।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, কানাডীয় ওই নারীর নাম রুথ হ্যামিলটন। থাকেন গোল্ডেন নামের ছোট এক শহরে। সেটি ব্রিটিশ কলাম্বিয়ার রকি মাউন্টেনের কাছাকাছি। ৩ অক্টোবর তিনি দ্রুত ঘুমিয়ে পড়েন। তবে পোষা কুকুর ডাকতে শুরু করলে আচমকা ঘুম ভেঙে দেখেন এই অবস্থা।

হ্যামিলটন বলেন, জীবনে আমি কখনো এতটা ভয় পাইনি। বুঝতে পারছিলাম না কী করতে হবে, তাই জরুরি সেবার নম্বর ৯১১-এ কল করি। টেলিফোন অপারেটরের সঙ্গে কথা বলার সময় বালিশ সরিয়ে দেখি দুই বালিশের মাঝে একখণ্ড পাথর।

পরে জানা যায়, কানাডার দক্ষিণাঞ্চলের আকাশে সেই রাতে উল্কাবৃষ্টি হয়। নিজের কোনো ক্ষতি হয়নি এতেই সন্তুষ্ট হ্যামিলটন। পাথরখণ্ডটি তিনি সংরক্ষণ করবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, আমি খুব ভয় পেয়েছিলাম, কয়েক ঘণ্টা বসেছিলাম, হাত-পা কাঁপছিলো। অমন ঘটনা ঘটার আশঙ্কা খুব কম। বেঁচে আছি ভেবেই আমি অত্যন্ত কৃতজ্ঞ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা