-ফাইল ছবি
আন্তর্জাতিক

বন্ধুর প্রেমিকাকে বিয়ে করতে বন্ধুকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: মূলত বন্ধুর প্রেমিকাকে বিয়ে করতে নিজের বন্ধুকেই হত্যা করেছেন এক যুবক। খুনের ছয় মাস পর মূল রহস্য উদ্ঘাটন করেছে ভারতের উত্তরপ্রদেশ পুলিশ। মূলত প্রেমঘটিত কারণেই ছয় মাস আগে বন্ধুর হাতে খুন হয়েছিলেন নাসিম নামের এক যুবক।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নাসিম মেরঠ জেলার কিথোরে শহরের বাসিন্দা। তার হিনা নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ গত ১৭ মার্চ থেকে নিখোঁজ হয়ে যান নাসিম। এর কয়েক দিন পর তার মরদেহ উদ্ধার হয় আমরোহা জেলার ধানোরা মান্ডি এলাকায়। কিন্তু তাৎক্ষণিকভাবে পুলিশ এই খুনের কোনো কুল-কিনারা করতে পারেনি।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে, নাসিম ও হিনা যেখানে থাকতেন, সেখানে নিয়মিত যাতায়াত ছিল নাসিমের বন্ধু দানিশের। একপর্যায়ে হিনার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে দানিশের। এ নিয়ে নাসিমের সঙ্গে তর্ক হয়েছিল দানিশের। এরপরই নাসিমকে খুন করে সে।

সাবেক প্রেমিককে খুনের পরও হিনা বিয়ে করেন দানিশকে, এবং সংসার পাতেন দু’জনে মিলে। পরে পুলিশের সন্দেহ হলে, জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে দানিশ। পুলিশ দানিশ ও হিনাকে গ্রেফতার করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

চাঁদাবাজির অভিযোগে উত্তাল দেশ: ৭ মাসে বাজার থেকে নির্মাণ খাত

বাংলাদেশে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের হলেও ২০২৬ সালের প্রথম সাত মাসে বিভিন্ন...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা