রোহিঙ্গা
আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে পালিয়ে ১৪ রোহিঙ্গা নেপালে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ১৪ রোহিঙ্গাকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আটক করা হয়েছে। কাঠমান্ডু পুলিশ জানিয়েছে, স্থলপথে নেপালে প্রবেশ করেছে রোহিঙ্গাদের একটি দল।

বুধবার (১৫ সেপ্টেম্বর) নেপালের স্থানীয় সংবাদমাধ্যম খবরহাবের খবরে বলা হয়, আটককৃত রোহিঙ্গাদের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কীভাবে এই রোহিঙ্গারা নেপালে প্রবেশ করেছে জানতে তদন্ত চলছে।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক নারায়ন প্রসাদ ভাট্টারিয়া বলেন, নতুন কিছু রোহিঙ্গা এসেছে। আমরা তাদেরকে ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করেছি।

রোহিঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করে কাঠমান্ডু মেট্রোপলিটন পুলিশ রেঞ্জের প্রধান এসএসপি অশোক সিং বলেন, রোহিঙ্গাদের আটকের পর পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার তাদেরকে ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিতে অচীরেই পরীক্ষামূলক সংযোগ

দেশের বিদ্যুৎ ঘাটতি কিছুটা পূরণের নতুন পথে রয়েছে ব...

এবার কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের

গান্ধী পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করায় আইনি...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

২৯ পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলা তীব্র শ্রমিক বিক্ষোভের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা