কুরান ম্যাকেইন-শেরিল ম্যাকগ্রেগর
আন্তর্জাতিক

কনের বয়স ৬১, বর ২৪

আন্তর্জাতিক ডেস্ক: টিকটকে প্রেম থেকে ৬১ বছরের আমেরিকান নারীকে বিয়ে করেছেন ২৪ বছরের এক তরুণ। অসম সম্পর্কের এই বিয়েতে বর-বধূর বয়সের পার্থক্য ৩৭ বছর। জানা গেছে, ওই বৃদ্ধা নারীর সাত সন্তান রয়েছে। তার নাতি-নাতনির সংখ্যা ১৭ জন, আর স্বামী সেই নাতিদের একজনের বন্ধু।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই কথা বলা হয়।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বরের নাম কুরান ম্যাকেইন। কনের নাম শেরিল ম্যাকগ্রেগর। কুরানের বয়স যখন মাত্র ১৫ বছর, তখন শেরিলের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। শেরিলের এক ছেলের রেস্টুরেন্টে কাজ করতেন কুরান। শেরিলকে একটি দোকানে ক্যাশিয়ারের চেয়ারে দেখেন কুরান, তখন পূর্বপরিচয়ের সূত্রে তাদের মধ্যে ফের আলাপ হয়।

কথাবার্তার একপর্যায়ে কুরান জানতে পারেন, শেরিল নিয়মিত টিকটক ভিডিও বানান। একটি ভিডিওতে নিজের নাচের দৃশ্য আপলোড করেছিলেন তিনি। সেখানে অনেকেই বাজে মন্তব্য করেছেন, এ নিয়ে মন খারাপ তার। তখন শেরিলকে সান্ত্বনা দেন কুরান। পরে একসঙ্গে টিকটক ভিডিও বানানো শুরু করেন তারা। এর মাধ্যমে একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠেন কুরান-শেরিল, ফুটতে থাকে তাদের প্রেমের ফুল।

গত ৩১ জুলাই আংটি পরানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুগলে পরিণত হন অসম বয়সের এ প্রেমিক-প্রেমিকা। তার মধুর সমাপ্তি হয়েছে গত ৩ সেপ্টেম্বর। সেদিন টিকটকের একটি বিশেষ অ্যাকাউন্ট থেকে লাইভ দেখানো হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা