আন্তর্জাতিক

মারা গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মা

আন্তর্জাতিক ডেস্ক: মারা গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শার্লট জনসন ওল। ৭৯ বছর বয়সে পশ্চিম লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

শার্লটের বাবা ছিলেন সত্তরের দশকে ইউরোপিয়ান কমিশন ফর হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট। ১৯৬৩ সালে স্ট্যানলি জনসনকে বিয়ে করেন ওল, এরপর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রথম বিবাহিত নারী হিসেবে স্নাতক সম্পন্ন করেন তিনি। তাদের সংসারে চার সন্তান জন্ম নেয়। ১৯৭৯ সালে বিচ্ছেদ হয়ে যায় এ দম্পতির। পোট্রেইট আর্টিস্ট হিসেবে বেশ নাম করেছিলেন শার্লট।

১৯৮৮ সালে মার্কিন অধ্যাপক নিকোলাস ওলকে বিয়ে করে নিউইয়র্কে চলে যান তিনি। ১৯৯৬ সালে আবারো লন্ডনে ফেরেন, এরপর মৃত্যু অবধি সেখানেই ছিলেন।

ব্যক্তিগত জীবনে শ্যারোলেট জনসন ওয়াল চার সন্তানের জননী। তারা হচ্ছে বরিস জনসন, সাংবাদিক রাশেল জনসন, সাবেক ব্রিটিশ মন্ত্রী জো জনসন ও পরিবেশবিদ লিও জনসন। মাকে নিয়ে বরিস জনসন একবার বলেছিলেন, সংসারে তার মা-ই ছিলেন ‘সর্বোচ্চ ক্ষমতাধর’ সদস্য।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা