আন্তর্জাতিক

তলিয়ে গেলো হাসপাতাল, মৃত্যু ১৭

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর একটি হাসপাতালে বন্যার পানি প্রবেশ করায় বিদ্যুৎ বিভ্রাট এবং অক্সিজেনের অভাবে কমপক্ষে ১৭ রোগীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ও ব্রাদর এক টুইট বার্তায় বলেন, ১৭ জনের মৃত্যুতে আমি খুবই দুঃখিত।

ম্যাক্সিকান ইনস্টিটিউট অব সোশ্যাল সিকিউরিটির প্রধান জো রোবেলদো জানান, কয়েক মিনিটের মধ্যে হাসপাতালটি বন্যার পানিতে তলিয়ে যায়। পরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতালটিতে অক্সিজেন সংকট দেখা দেয়।

দেশটির স্থানীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে বেশ কয়েকজন করোনা রোগী ছিলেন। এছাড়া বিদ্যুৎ বিভ্রাটের পর হাসপাতালটি থেকে ৫৬ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নেয়া হয়।

উল্লেখ্য, মেক্সিকো সরকার তুলা শহরের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেনাবাহিনী এবং বিদ্যুৎ বিভাগের কর্মীদের মোতায়েন করেছে।

এদিকে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ইকাটেপেকে বন্যার পানিতে দুজনের মৃত্যু হয়েছে।

সূত্র : এএফপি

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা