আন্তর্জাতিক

মুসলমানদের হাতে রাখি পরিয়ে দিলেন বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুসলমানদের নিয়ে বিজেপি এক নেতা ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে। রোববার (২২ আগস্ট) কয়েকজন মুসলমানের হাতে রাখি পরিয়ে দেন দেশটির উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির ওই বিধায়ক। রায়গঞ্জে নেতাজি সুভাষ রোডে বিজেপি বিধায়কের কার্যালয়ের সামনে পালিত হল এই সাম্প্রদায়িক সম্প্রীতির অনুষ্ঠান।

তার এই ব্যতিক্রমী কর্মসূচি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, ভারতের উত্তরবঙ্গে দাঁড়িয়ে একের পর এক বিজেপি নেতারা পশ্চিমবঙ্গ রাজ্য ভাগ করার কথা বলছেন, তখন রাখি বন্ধন দিবস উপলক্ষে সম্প্রীতির বার্তা দিলেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

সম্প্রীতির বার্তা দিয়ে রায়গঞ্জের বিধায়ক তথা শিল্পপতি কৃষ্ণ কল্যাণী জানান, এই রাখি বন্ধনের পদপ্রদর্শক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯০৫ সালে এই রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি সিলেট, ঢাকা থেকে হাজারো লোককে আহ্বান করেছিলেন হিন্দু ও মুসলিমের সম্প্রীতির রক্ষার্থে। তার মতাদর্শ ও ভাবধারাকে সামনে রেখে পবিত্র রাখি বন্ধন উৎসব পালিত করা হল। বিধায়ক হওয়ার পর এটাই আমার প্রথম রাখি বন্ধন উৎসব। তাই এই রাখি বন্ধন আমরা উল্লাসের সঙ্গে পালন করলাম।

জিনিউজের খবরে বলা হয়, মুসলিম ভাই-বোনেদের রাখি পরানোর সঙ্গে সঙ্গে মিষ্টি মুখ পড়ান বিজেপি বিধায়ক।

প্রসঙ্গত, কয়েকদিন আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ নিয়ে পৃথক রাজ্য গড়ার দাবি করেছিলেন আলিপুরদুয়ারের সংসদ সদস্য জন বারলা। তার ওই দাবির সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকজন বিধায়ক তার সঙ্গে সুর মেলান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা