আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে লকডাউনের মেয়াদ বাড়লো

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের মেয়াদ শুক্রবার (১৯ আগস্ট) থেকে বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মূলত অকল্যান্ড থেকে রাজধানী ওয়েলিংটন পর্যন্ত ডেলটা ধরণ ছড়িয়ে পড়ায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। এএফপির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেন, প্রাথমিকভাবে আরোপিত তিনদিনের লকডাউন আরও চারদিন বাড়ানো হবে। তিনদিনের লকডাউন শেষ হয়েছে শুক্রবার রাতে।

তিনি বলেন, ডেলটা ধরন দেশে কতটা ছড়িয়ে পড়েছে, তা এখন দেখছে নিউজিল্যান্ড। এ সপ্তাহে অকল্যান্ডে আবারও করোনার প্রকোপ দেখা দিয়েছে। এর মধ্যদিয়ে কোন ধরনের কমিউনিটি সংক্রমণ ছাড়াই দেশের ছয় মাসের চলার পথের অবসান ঘটে।

তিনি বলেন, দেশে এই ডেলটা ধরন কতটা ছড়িয়েছে তা আমরা পুরোপুরি জানি না। এমন পরিস্থিতিতে আমাদের সাবধানতা অব্যাহত রাখা প্রয়োজন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা