আন্তর্জাতিক

কাছের লোকদের সরিয়ে ফেলছেন কিম জং উন!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নিজের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর প্রধান ইয়ুন জং রিন এবং গোয়েন্দা প্রধান জাং কিল সংকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সম্প্রতি জনসম্মুখে আসার পর নিজের অসুস্থতার গুজব উড়িয়ে দিয়ে এই সিদ্ধান্ত নিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতা।

দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ড জানায়, সেনাবাহিনীর জেনারেল রিম কোয়াং ইলকে উত্তর কোরিয়ার নতুন গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ইয়ুন জং রিম'র পরিবর্তে নিজের দেহরক্ষী বাহিনীর প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে কোয়াং চ্যাং সিক নামের একজনকে। তবে এই পরিবর্তনের কারণ সম্পর্কে কিছুই জানায়নি উত্তর কোরিয়া।

শুধু এই দু'জনই নয়, ধারণা করা হচ্ছিল উত্তর কোরিয়া সরকারের আরো কিছু উচ্চ পদস্থ কর্মীদের বরখাস্ত করা হবে। অনেক বিশ্লেষক মনে করেন, সরকারের মধ্যে থাকা বিশ্বাসঘাতকদের বের করার জন্য নিজেই মৃত্যুর গুজব রটিয়েছিলেন কিম জং উন।

বিশ্বের অনেক সংবাদমাধ্যম দাবি করেছিলো মারা গেছেন কিম। কিন্তু এসব গুজব উড়িয়ে দিয়ে গত ১মে জনসম্মুখে আসেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা