আন্তর্জাতিক

আলেনা'র চুল সাড়ে ছয় ফুট

আন্তর্জাতিক ডেস্ক : সাড়ে ছয় ফুট লম্বা চুল নিয়ে বাস্তব রাপুনজেলে পরিণত হয়েছেন আলেনা ক্রাভচেঙ্কো। যিনি ৩০ বছরে চুল কাটেননি একবারও। নারীর আসল সৌন্দর্য তার চুলেই নিহিত, মায়ের কাছে এমন কথা শোনার পর চুল কাটা বন্ধ করেন পাঁচ বছর বয়সে।

৩৫ বছর বয়সী এলেনা বলেন, এখন তার চুল এত লম্বা যে হাঁটার সময় তা পায়ের পাতায় আটকে যায়। গত ৩০ বছর ধরে চুলের যত্নে কঠোর নিয়ম অনুসরণ করে চলেছেন এলেনা। সপ্তাহে একবার চুল পরিষ্কার করেন তিনি। এজন্য তার ব্যয় হয় ৪০ মিনিট থেকে এক ঘণ্টা সময়। চুল পড়ার ভয়ে চুল আঁচড়ান না কখনো। ব্যবহার করেন না হেয়ার ড্রায়ার। মূলত প্রাকৃতিকভাবে চুল শুকানো পছন্দ করেন তিনি।

এলেনার মতে যে কেউ তার মতো চুলের দৈর্ঘ্য অর্জন করতে পারেন। তবে এর জন্য ধৈর্য ধরতে হবে। থাকতে হবে চুল বড় করার ইচ্ছা। জানা গেছে, এলেনা ক্রাভচেঙ্কোর ইনস্টাগ্রামে ৭০ হাজার অনুসারী আছেন। তারা সবাই আলেনার ঝলমলে সোনালি চুলের ভক্ত। ইনস্টাগ্রামে প্রায়ই নিজের সুন্দর চুলের ছবি পোস্ট করেন তিনি।

সান নিউন/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা