আন্তর্জাতিক

বিস্ফোরণে কেঁপে উঠল আমিরাতের শহর

আন্তর্জাতিক ডেস্ক : জাহাজে বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি শহর। দেশটির অন্যতম বাণিজ্যকেন্দ্র জেবেল আলিতে বিশ্বের অন্যতম বড় বন্দরে বুধবার (৭ জুলাই) রাতে বিস্ফোরণ হয়। এরপর আগুন ধরে যায় কনটেইনারবাহী জাহাজটিতে।

আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে হতাহতের কোনো খবর মেলেনি।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, মধ্যপ্রাচ্যের ব্যস্ততম বন্দরটিতে ভিড়ে থাকা জাহাজে আগুন লাগলে কমলা ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকার আকাশ। এর আগে বিস্ফোরণের শব্দ শোনা যায় শহরজুড়ে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে পুরো শহর। বন্দর থেকে ২৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত ভবনগুলোতে তীব্র কম্পন অনুভূত হয়।

বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

জাহাজের ক্রুদের সঠিক সময়ে নিরাপদে বাইরে বের করে আনা হয়েছে বলে দুবাই সরকারের বরাত দিয়ে জানিয়েছে আল আরাবিয়া। বন্দরে জাহাজ চলাচল ও অন্য কার্যক্রম স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুবাইয়ের উত্তর প্রান্তের জেবেল আলি বন্দর বিশ্বের অন্যতম গভীর সমুদ্রবন্দর। ভারত উপমহাদেশ, এশিয়া ও আফ্রিকার বিপুলসংখ্যক জাহাজ নোঙর ফেলে এখানে।

যুক্তরাষ্ট্রের বাইরে আরব উপদ্বীপের পূর্বে অবস্থিত এ বন্দরটিতে সবচেয়ে বেশি নোঙর ফেলে আমেরিকান রণতরিও। বন্দরটি পরিচালনা করে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড। বিস্ফোরণ বা আগুনের বিষয়ে কিছু জানায়নি তারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা