আন্তর্জাতিক

চীনের ল্যাবে করোনা উৎপত্তির প্রমাণ নেই: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস নিয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, চীনের উহান শহরের গবেষণাগারে (ল্যাব) ভাইরাসটির উৎপত্তি হয়েছে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩০ এপ্রিল বৃহস্পতিবার বলেছিলেন, চীনের ল্যাবগুলো থেকেই করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে।

তবে ট্রাম্পের এ কথা উড়িয়ে দিয়ে ১ মে শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ওই বক্তব্যকে সমর্থন দেওয়ার মতো অস্ট্রেলিয়ার কাছে কোনো তথ্য নেই। তবে মহামারি কীভাবে শুরু হয়েছে তা বোঝার জন্যই তদন্তের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যদিও এই পরিবেশে কোনও কিছুই উড়িয়ে দেওয়া যায় না। আমরা জানি এটা চীন থেকে শুরু হয়, আরও জানি এটা উহান থেকে শুরু হয়েছে। সেখানকার একটি বন্যপ্রাণীর বাজার থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার সঙ্গেই সবচেয়ে বেশি মিল খুঁজে পাওয়া যায়।
তিনি আরও বলেন, কিন্তু এই বিষয়টি আরও ভালোভাবে মূল্যায়ন করে দেখার প্রয়োজন রয়েছে। সুত্র: আল জাজিরা, রয়টার্স।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা