আন্তর্জাতিক

মহামারি শেষ হওয়ার অনেক বাকি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের মহামারি শেষ হওয়ার অনেক বাকি রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটির প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস ২৭ এপ্রিল সোমবার বলেছেন, মহামারির কারণে স্বাভাবিক স্বাস্থ্য সেবা বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সেবা বিঘ্নিত হওয়ায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

আফ্রিকা, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশে ভাইরাসটির সংক্রমণ বাড়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ পার হয়েছে। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় সোমবার রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ২ হাজার ৩০৩ জনে।

এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৮ হাজার ১০১ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ লাখ ৭৮ হাজার ৮১৩ জন।

করোনাভাইরাসের বিস্তার রোধে পৃথিবীর বিভিন্ন দেশে আরোপ করা হয় কঠোর লকডাউন। অর্থনৈতিক সংকটের আশঙ্কায় সম্প্রতি বেশ কয়েকটি দেশ লকডাউন শিথিল শুরু করেছে। এমন পরিস্থিতিতে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

সোমবার ডব্লিউএইচও প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, আমাদের সামনে দীর্ঘ রাস্তা আর করার মতো অনেক কাজ পড়ে রয়েছে। করোনা মহামারি ঠেকাতে কঠোর লকডাউনের কারণে সীমান্ত বন্ধ করে রাখায় বিশ্বের ২১টি দেশে অন্যান্য রোগের প্রতিষেধকের ঘাটতি পড়েছে বলে জানান তিনি।

সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে গেব্রিয়াসিস বলেন, সেটা ঘটতে দেওয়া যায় না, আমরা সহায়তা দেওয়ার জন্য দেশগুলোর সঙ্গে কাজ করছি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা