আন্তর্জাতিক

ইসলাম বুঝতে রোজা রাখছেন ব্রিটিশ এমপি!

আন্তর্জাতিক ডেস্ক:

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্রতম মাস রমজান। এবার এই রমজানেই ইসলাম ধর্মের এই মাহাত্ম্য বুঝতে অমুসলিম হয়েও রোজা পালন শুরু করেছেন ব্রিটিশ সংসদ সদস্য পল ব্রিস্টো।

সম্প্রতি ইংল্যান্ডের পিটারবারো’র কনজারভেটিভ পার্টির এমপি ব্রিস্টো টুইটারে তার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি বলেন, রমজান হলো আধ্যাত্মিক চিন্তা, নিজের উন্নতি এবং গভীর প্রার্থনার সময়। রমজানের প্রথম সপ্তাহ আমিও রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি মুসলিম নই।

এই ব্রিটিশ এমপি বলেন, আমি রমজানের প্রথম সপ্তাহ রোজা রাখছি। আমার শহর পিটারবারোতে বসবাসরত ২০ হাজার মুসলিমের সঙ্গে এই অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি ইসলাম সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে চাই।

রোজা ও ইসলাম বিষয়ে প্রতিদিনের অভিজ্ঞতা টুইটার ও নিজের ওয়েবসাইটে নিয়মিত শেয়ার করছেন পল ব্রিস্টো।

করোনা মহামারির কারণে যুক্তরাজ্যজুড়ে চলছে লকডাউন। এর মধ্যে রমজানে কীভাবে কী করতে হবে সেই বিষয়ে বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)।

দেশটির অনেক মসজিদ তাদের অনলাইন প্রোগ্রাম বাড়িয়ে দিয়েছে। সেখানে নিয়মিত ধর্মীয় নির্দেশনা ও নামাজ প্রচার করা হচ্ছে।

মসজিদের ইমামরা মুসলিম সম্প্রদায়ের লোকদের মনোবল আরও বৃদ্ধির লক্ষে চেষ্টা করছেন। সূত্র: মিডিলইস্ট মনিটর।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা