আন্তর্জাতিক

মাহমুদ আব্বাসকে বাইডেনের ফোন  

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কল করেছেন। প্রেসিডেন্ট আব্বাসের মুখপাত্র ‘গুরুত্বপূর্ণ’ কল পাওয়ার তথ্য জানিয়েছেন। বাইডেন ক্ষমতায় আসার পর এটি দুই নেতার মধ্যে প্রথম ফোনালাপ।

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মধ্যে তারা ফোনে কথা বললেন। এর আগে শুক্রবার বাইডেন এ অঞ্চলে শান্তি ফেরাতে রাষ্ট্রদূতকে কাজ করতে বলেন।

অন্যদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাত থামাতে আলোচনার লক্ষ্যে তেল আবিবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দূত হাদি আমর। উভয়পক্ষকে অস্ত্রবিরতিতে রাজি করাতে ইসরায়েল, ফিলিস্তিন ও জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে তার।

কথিত শান্তি পরিস্থিতি ফেরাতে যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের কূটনীতিকদের আহ্বান ও ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে আগামী রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকের আগমুহূর্তে মার্কিন দূতের এই তেল আবিব সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে টানা পঞ্চম দিনের মতো অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল বিমান হামলা অব্যাহত রেখেছে। শনিবারের হামলায় আরও ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলা প্রতিরোধ পাল্টা ইসরায়েলে রকেট হামলা করেছে গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাস।

অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে গত ৯ মে রাতে আল-আকসায় মসজিদে শবে কদরের (লায়লাতুল কদর) নামাজ আদায় শেষে মসজিদ চত্বরে বিক্ষোভ শুরু করেন সেখানে উপস্থিত ফিলিস্তিনি মুসল্লিরা। স্বাভাবিকভাবেই তা দমাতে তৎপর হয়ে ওঠে ইসরায়েলের আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যকার সংঘাতে আহত হন অন্তত ৯০ জন ফিলিস্তিনি। সংঘাতের পর থেকে আল-আকসা মসজিদ ও এর সংলগ্ন এলাকা ঘিরে রাখে ইসরায়েলি পুলিশ।

এর জেরে ফিলিস্তিনের অন্যতম প্রধান রাজনৈতিক দল হামাস হুমকি দেয় ইসরায়েলের ক্ষমতাসীন সরকারকে। হামাসের পক্ষ থেকে আল্টিমেটাম দিয়ে বলা হয়, ১০ মে সন্ধ্যা ৬টার মধ্যে মসজিদ চত্বর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রত্যাহার না করা হলে তার পরিণতির জন্য ইসরায়েল সরকার দায়ী থাকবে।

ইসরায়েল এই হুমকিকে আমলে না নেওয়ায় ১০ মে সন্ধ্যার পর গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হামাস। এরপর চলতে থাকে হামলা-পাল্টা হামলা।

অন্যদিকে শুক্রবার সংঘাত ছড়িয়েছে গাজা থেকে বিচ্ছিন্ন ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীরেও। এদিন পশ্চিম তীরেও অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কয়েশ শ। ইসরায়েলি সেনাদের গুলি, কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে এই হতাহতের ঘটনা ঘটেছে।

সংঘাতের শুরু থেকে গাজায় অন্তত ১৪০ জন নিহত হয়েছে। এতে ইসরায়েলেরও আটজন নিহত হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা