আন্তর্জাতিক

ফিলিস্তিন প্রেসিডেন্টকে ফোন করে যা বললেন জো বইডেন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এই প্রথমবারের মতো ফোন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতাগ্রহণের পর এই প্রথম আব্বাসকে ফোন করলেন বাইডেন। শনিবার (১৫ মে) হোয়াইট হাউস এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

এমন এক সময় আব্বাসকে ফোন দিলেন বাইডেন যখন গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন চলছে।

ফোনে মাহমুদ আব্বাসকে বাইডেন বলেন, ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে হামাস যেন রকেট হামলা বন্ধ করে। এ সময় তিনি ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব জোরদারে নিজের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন হামাসের কোনো নেতার সঙ্গে কথা না বলায় আব্বাসের সঙ্গে ফোনালাপ কোনো কাজে আসবে না। কারণ গাজা উপত্যকায় আব্বাসের নিয়ন্ত্রণ খুবই কম। আব্বাস ও তার দল ফাতাহর নিয়ন্ত্রণে রয়েছে অধিকৃত পশ্চিম তীর। আর গাজার নিয়ন্ত্রণে রয়েছে হামাস সরকার।

এরআগে শুক্রবার (১৪ মে) ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দূত পাঠান বাইডেন।

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪১ শিশু ও ২২ নারী রয়েছেন। এছাড়া গাজা থেকে ছোড়া হামাসের রকেট হামলায় এখন পর্যন্ত দুই শিশুসহ ১০ ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা