আন্তর্জাতিক

এবার গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: টানা ষষ্ঠ দিনের মতো অব্যাহত রয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলা। এর মাঝেই শনিবার ভোরের দিকে এই উপত্যকার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন; যাদের আটজনই শিশু।

ইসরায়েলের টানা হামলায় শনিবারও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে মরদেহ বের করে আনতে কাজ করে যাচ্ছেন। যে কারণে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন রাজনৈতিক দল হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আসকহেলন এবং আশদুদে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত সোমবার থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪০ শিশু-সহ ১৩৯ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও ৯৫০ জন। গাজায় বোমা হামলা এবং ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন পশ্চিম তীরের হাজার হাজার বাসিন্দা।

পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে ১৩ নিরীহ ফিলিস্তিনির প্রাণ গেছে। এছাড়া পূর্ব জেরুজালেমেও শনিবার রাতে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে।

চলমান এই হামলা-পাল্টা হামলায় এখন পর্যন্ত ৮ ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানিয়েছে তেল আবিব। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে গাজা থেকে শত শত রকেট ছোড়া হয়েছে। অবরুদ্ধ এই উপত্যকার পূর্বাঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করা হয়েছে।

ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় গাজার উত্তরাঞ্চলে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। ইসরায়েলের বোমা হামলা ও গোলাবারুদ থেকে বাঁচতে গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে হাজার হাজার ফিলিস্তিনি পরিবারসহ আশ্রয় নিয়েছেন।

জাতিসংঘ বলছে, ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার মখে গাজার প্রায় ১০ হাজার বাসিন্দা বাড়িঘর ছেড়েছেন। ইহুদিবাদী রাষ্ট্র সৃষ্টির লক্ষ্যে গত ৭৩ বছর ধরে ফিলিস্তিনে জাতিগত নিধনযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। অবৈধ ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার ৭৩তম বার্ষিকীতে আজ শনিবার নাকাবা (বিপর্যয়) দিবস পালন করছেন ফিলিস্তিনিরা।

সূত্র: আলজাজিরা, রয়টার্স।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে তরুণের থানায় অভিযোগ 

বিশ্বকাপ ফুটবলের ম্যাচে নিজের প্রিয় দল মিসরের পরাজয় ও রেফারিংয়ে অনিয়মের সুনি...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা