আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় একই পরিবারের ২ নারী ও ৭ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যাকার এক পরিবারের দুইজন নারী ও সাত শিশু নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোররাতে গাজার আল শাতি শরনার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। হামলায় ওই শরনার্থী ভবনটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়।

পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর সকালে ওই শরনার্থী শিবিরে যায় ফিলিস্তিন সরকারের উদ্ধারকারী বাহিনী। সেখানে ভবনের ধ্বংসস্তুপের ভেতর থেকে একে একে উদ্ধার হয় এই দুই নারী ও সাত শিশুর মরদেহ। উদ্ধারকারী বাহিনীর এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

ওই কর্মকর্তা আরো জানান, ধ্বংসস্তুপের ভেতরে আরো বেশ কিছু মৃতদেহ থাকতে পারে বলে মনে করছেন তারা।

গাজা উপত্যকায় ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাস ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে টানা ছয়দিন ধরে চলা সংঘাতে জীবন বাঁচাতে ইতোমধ্যে বাড়িঘর ছেড়ে শরনার্থী শিবিরগুলোতে আশ্রয় নেওয়া শুরু করেছেন সাধারণ ফিলিস্তিনি নাগরিকরা।

দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত শরনার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

ফিলিস্তিন-ইসরায়েলের সাম্প্রতিক এই সংঘাত শুরু হয় গত ৯ মে, রোববার রাত থেকে। ওই দিনের রাতটি ছিল ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র শবে কদরের (লায়লাতুল কদর) রাত।

গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের উচ্ছেদ ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের (সেটলার) অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে ৯ মে রাতে জেরুজালেমের আল-আকসা মসজিদে শবে কদরের নামাজ আদায় শেষে মসজিদ চত্বরে বিক্ষোভ শুরু করেন সেখানে উপস্থিত ফিলিস্তিনি মুসল্লিরা। স্বাভাবিকভাবেই তা দমাতে তৎপর হয়ে ওঠে ইসরায়েলের আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যকার সংঘাতে আহত হন অন্তত ৯০ জন ফিলিস্তিনি। সংঘাতের পর থেকে আল-আকসা মসজিদ ও এর সংলগ্ন এলাকা ঘিরে রেখেছিল ইসরায়েলি পুলিশ।

এর জেরে ফিলিস্তিনের অন্যতম প্রধান রাজনৈতিক দল হামাস হুমকি দেয় ইসরায়েলের ক্ষমতাসীন সরকারকে। হামাসের পক্ষ থেকে আল্টিমেটাম দিয়ে বলা হয়, ১০ মে সন্ধ্যা ৬টার মধ্যে মসজিদ চত্বর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রত্যাহার না করা হলে তার পরিণতির জন্য ইসরায়েল সরকার দায়ী থাকবে।

ইসরায়েল এই হুমকিকে আমল না দেওয়ায় ১০ মে সন্ধ্যার পর গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হামাস। সেই হামলা এখনও অব্যাহত আছে। ফরাসী বার্তা সংস্থা এএফপি বলছে, সোমবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলে দেড় হাজারের বেশি রকেট নিক্ষেপ করেছে হামাস।

এদিকে, হামাস রকেট হামলা শুরু করার অল্প কিছু সময় পর থেকেই গাজায় ফিলিস্তিনি ঘণবসতিপূর্ণ এলাকাগুলো লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী, যা এখনও চলছে। শুক্রবার ভোর রাত থেকে বিমান হামলার পাশাপাশি গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে গোলা বর্ষণও শুরু করেছে সেনাবাহিনী।

গাজার স্বাস্থ্য দফতর জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত বিমান হামলা ও গোলা বর্ষণে ইতোমধ্যে গাজায় মারা গেছেন ১৩৭ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

রাতে ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবন...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা