আন্তর্জাতিক

আসামে বজ্রপাতে ১৮টি হাতির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : আসামে বজ্রপাতে একসঙ্গে ১৮টি হাতির মৃত্যু হয়েছে। বুধবার (১২ মে) আসামের নওগাঁ জেলার কাথিয়াটোলি রেঞ্জে এ ঘটনা ঘটে। ওইদিন রাতে একটি ছোট টিলার পাশে ১৮টি হাতির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ওই রেঞ্জের বন দফতরের প্রধান অমিত সহায় জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায়। জঙ্গলের অনেক গভীরে হওয়ায় সেখানে পৌঁছাতে বনকর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। হাতিগুলো দুটো দলে বিভক্ত ছিল। তাদের মধ্যে ১৪টি হাতি মৃত অবস্থায় পাহাড়ের ওপর পড়ে ছিল। বাকি চারটির মৃতদেহ পাওয়া গেছে পাহাড়ের নিচের অংশে।

তিনি বলেন, আমরা ঘটনার তদন্ত করছি। বজ্রপাতে মৃত্যু হয়েছে কি-না তা খতিয়ে দেখতে হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা