আন্তর্জাতিক

ভারতে করোনায় কমছে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতে আজ অনেকটাই কমেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। মৃত্যুর হার বিগত তিন দিন ধরে নিম্নমুখী।

করোনায় গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ হাজার ৮৭৯ জন মানুষের মৃত্যু হয়েছে। যা গতকাল এর থেকে কিছুটা কম। শুক্রবার দেশটিতে মৃত্যু হয়েছিল ৩ হাজার ৯৯৯ জনের। আর শনিবার (১৫ মে) আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ১২৩ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় ১৬ হাজার কম।

এছাড়া, আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৬৬ হাজার ২৯৯ জনের।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১৫ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও প্রায় ১৩ হাজার মানুষ এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে প্রায় ৭ লাখ মানুষ। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৭১ হাজার ৩৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ২৫ লাখ ২৪ হাজার ৪২৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৩ লাখ ২৫ হাজার ৭৯৪ জন।

সান নিউজ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা