আন্তর্জাতিক

ভারতে করোনা মোকাবিলায় সাবেক সেনা চিকিৎসকদের নিয়োগ 

আন্তর্জাতিক ডেস্ক: বিপুল সংখ্যক করোনা আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য সাবেক সেনা চিকিৎসকদের নিয়োগ দিতে যাচ্ছে ভারত। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, সর্বোচ্চ ১১ মাসের জন্য প্রায় ৪০০ মেডিকেল কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। অন্যান্য সেনা চিকিৎসকরা অনলাইনে পরামর্শ সেবা দেবেন।

ভারতে প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃতের নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৯২ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৩৬২ জনে।

এছাড়া, এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জনের। এতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৪১৪ জনে পৌঁছেছে।

সংক্রমণের কারণে ইতোমধ্যে বেশ কয়েকটি রাজ্যে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে দেশব্যাপী লকডাউনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চাপ দিচ্ছেন রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা। কিন্তু অর্থনীতি রক্ষার অজুহাতে লকডাউনের পথে হাঁটতে চাইছেন না তিনি।

সাননিউজ/এএমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা